চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাঝ আকাশে  বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:১৯ এএম, ২০২১-১২-২৫

মাঝ আকাশে  বিধ্বস্ত ভারতীয় যুদ্ধবিমান, পাইলট নিহত

 মাঝ আকাশে আবারও দুর্ঘটনায় পড়লো ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। স্থানীয় সময় শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজস্থানে ভেঙে পড়েছে সবশেষ মিগ-২১ বাইসন। এ ঘটনায় এরই মধ্যে শোরগোল পড়ে গেছে দেশটিতে। কারণ, চলতি বছরে এ নিয়ে পঞ্চমবার দুর্ঘটনার মুখে পড়লো ভারতীয় যুদ্ধবিমানগুলো।

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ওয়েস্টার্ন সেক্টরে প্রশিক্ষণ চলার সময় ভেঙে পড়ে মিগ-২১ যুদ্ধবিমানটি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পরে আরেক টুইটে বলা হয়, ওই দুর্ঘটনায় উইং কমান্ডার হর্ষিত সিনহা নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী ভুক্তভোগী পরিবারের পাশে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুসারে, বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান। মিগ-২১ বাইসনের চারটি স্কোয়াড্রন রয়েছে ভারতীয় বিমান বাহিনীতে। একেকটি স্কোয়াড্রনে ১৬ থেকে ১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গেল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান পেয়েছিলেন ভারতীয় বিমানসেনারা।

তবে বারবার দুর্ঘটনার মুখে পড়ায় এই যুদ্ধবিমানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ভারতের সবশেষ দুর্ঘটনায় সেই প্রশ্ন আরও জোরালোভাবে হাজির হয়েছে।


হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় ৪০০ মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। গত ছয় দশকে এতে অন্তত ২০০ পাইলট প্রাণ হারিয়েছেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর